আমাদের সম্পর্কে
আমাদের সম্পর্কে কিছু কথা
২০০১ সাল থেকে আমি ঢাকা, গুলসান এ একটি স্বনামধন্য রেস্তোরাতে চাকুরী করতাম। সেখানে প্রায় আমার ১২ ঘন্টার বেশি সময় আমাকে চাকুরিটি করতে হতো। একসময় আমি চাকুরিটি ছেড়ে দেয়, তারপর একটি বায়িং হাউজের চাকুরি নেই, সেখানেও চাকুরি করা অবস্থায় আমাদের পরিবারে সন্তান আসে, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তখন সেই চাকুরিটিও আমি ছেড়ে দেয়। চিন্তা করতে থাকি এভাবে জীবন চলবে না, আমাকে কিছু একটা করে সংসারে ঘুড়ে দাড়াতে হবে, চিন্তা করা শুরু করলাম নিজ বাসায় থেকে কি এমন করা যায়, যেটা আমার পরিবার, সন্তান উভয়ইকে দেখাশোনা করা যাবে, হঠাৎ মাথায় চিন্তা আসে সম্পূর্ণ অর্গা নিক পন্য নিয়ে ব্যবসা শুর করা, যা কি না সূদুর গ্রাম থেকে পন্য নিয়ে এসে গ্রাহকেদের কাছে পৌছে দেওয়া। ২০২১ সালের ডিসেম্বর মাসে আমি আমার ব্যবসা শুরু করু। আর সেই থেকে আমার পথ চলা শুরু করি। তখন আমার কিছুই ছিল না, কিন্তু এখন আমার দোকান আছে, ফেসবুক পেইজ আছে, ইউটিউব চ্যানেল আছে, এবং পাশাপাশি ওয়েবসাইট আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন, আমি আমার ব্যবসায় সফলতা লাভ করতে পারি। কৃতজ্ঞতায়, তানিশা মার্ট ।





পরিশোধিত পণ্য
একমাত্র তানিশা মার্ট আপনাদেরকে দিচ্ছে সম্পূর্ণ অর্গানিক ও পরিশোধিত পণ্য।
আমরা বিভিন্ন ধরনের ন্যাচারাল ও অর্গানিক প্রোডাক্ট আপনাদের কাছে পৌছে দিচ্ছি।
- ঘানি ভাঙ্গা সরিষার তেল
- হাতে ভাজা মুড়ি
- ফ্রেশ তিলের তেল
- সুন্দরবনের মধূ
- চাকের মধূ
- কুমড়ো বড়ি
- সয়াবিন বড়ি
- ঢেঁকিছাটা লাল চিড়া
- আঁখের গুড়